রমনায় ম্যারাথনে অংশ নিলেন ডাকসু ভিপিসহ পাঁচ শতাধিক নাগরিক
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
‘সুস্বাস্থ্যের জন্য ম্যারাথন’ স্লোগানে রাজধানীতে ম্যারাথন কর্মসূচি পালন করেছে রমনা সমাজকল্যাণ সোসাইটি। এতে রমনাবাসীসহ পাঁচ শতাধিক নাগরিক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী থেকে ম্যারাথন শুরু হয়। বেইলি রোড ও মিন্টো রোড হয়ে রমনা পার্ক প্রদক্ষিণ করে যমুনার সামনে এসে কর্মসূচি শেষ হয়।

রমনা সমাজকল্যাণ সোসাইটির চেয়ারম্যান ও ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুস সাত্তার সুমনের নেতৃত্বে আয়োজিত ম্যারাথনে অংশ নেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও চিকিৎসক ডা. রুহুল কুদ্দুস বিপ্লব, ইস্কাটন সমাজকল্যাণ পরিষদের চেয়ারম্যান সামসুল আলম সুমন এবং সেন্টার ফর এডুকেশনের চেয়ারম্যান আব্দুল মোমেন।
এ ছাড়া রমনা সমাজকল্যাণ সোসাইটির সেক্রেটারি আতিকুর রহমান, ট্রেজারার আব্দুল্লাহ আল ফারুক, নির্বাহী সদস্য আকবর হোসেন, আবু আহমেদ মারুফ, সুলতান উদ্দিন ও আবু মুসাসহ সংগঠনটির কার্যকরী পরিষদের সদস্যরা অংশ নেন।
আয়োজকদের উদ্দেশ্য, শরীরচর্চা ও নিয়মিত হাঁটা-দৌড়ের মাধ্যমে সুস্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং নাগরিকদের স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত করা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
