সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। রাষ্ট্রায়ত্ত এ প্রতিষ্ঠানটির আওতাধীন ১২টি প্রতিষ্ঠানে ৯ম এবং ১০ম গ্রেডে ১৯ ক্যাটাগরিতে ৭৫৩ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৭ নভেম্বর ২০২৬।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা);
পদের নাম: ১৯টি ভিন্ন পদ
পদসংখ্যা: ৭৫৩টি
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
বেতন স্কেল: নবম গ্রেডে ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা এবং দশম গ্রেডে ৩২,০০০-৭৭,৩০০ টাকা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৩২ বছর (১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে);
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন (১৮ অক্টোবরে আবেদনের লিংক ওপেন হবে);
আবেদন ফি—
টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ সাধারণ প্রার্থীদের ২২৩ টাকা এবং অনগ্রসর প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৭ নভেম্বর ২০২৬, বিকাল ৫টা;
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। বা নিচের বিজ্ঞপ্তি দেখুন—
