
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ হিসেবে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলার পাড়ুয়া ফুরক্বানিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে এসব ব্যাগ বিতরণ করা হয়।
কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচির আওতায় উপজেলার স্কুল ও মাদ্রাসার প্রায় শতাধিক শিক্ষার্থীর মধ্যে ব্যাগ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে পাড়ুয়া ফুরক্বানিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে ব্যাগ তুলে দেওয়া হয়। কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী সিকন্দর আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুল, পাড়ুয়া ফুরক্বানিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম ফখরুল ইসলাম মাসরূর, শিক্ষাসচিব আব্দুল ওয়াদুদ মওদূদ, মুরব্বি ইলিয়াসুর রহমান, কোম্পানীগঞ্জ মানবকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা, দপ্তর সম্পাদক ফখর উদ্দিন ও সদস্য শাহিন আলমসহ অনেকে।
