রাজধানী ঢাকা বাইরে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ হিন্দু সম্মিলন সংঘ।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনটি প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে ঐতিহাসিক ও ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছে।
সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মৃত্যুঞ্জয় কুমার রায় বিবৃতিতে বলেন, এই প্রথম কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে গিয়ে দুর্গাপূজা পরিদর্শন করেছেন।এর মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করেছেন। এ উদ্যোগের জন্য তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর এ পদক্ষেপ ঢাকার বাইরের কোটি কোটি সনাতন ধর্মাবলম্বীর মধ্যে আনন্দ ও উদ্দীপনা সৃষ্টি করেছে। পাশাপাশি তাঁদের মধ্যে নিরাপত্তা ও আস্থার অনুভূতি জোরদার হয়েছে।
সংগঠনটির মতে, প্রধানমন্ত্রীর এই উদ্যোগের মধ্য দিয়ে ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—অসাম্প্রদায়িক এই নীতির প্রতি তাঁর দৃঢ় অবস্থানের প্রতিফলন ঘটেছে।মানচিত্র দেখুন
বিবৃতিতে আরও বলা হয়, মুক্তিযুদ্ধের মূল চেতনা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সুরক্ষায় প্রধানমন্ত্রীর আন্তরিক উদ্যোগ জাতীয় ঐক্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংগঠনটির নেতারা আশাবাদী।
বাংলাদেশ হিন্দু সম্মিলন সংঘ মনে করে, সব ধর্মের মানুষের সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার উদ্যোগ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সহায়ক হবে।
The post প্রধানমন্ত্রীর দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন ঐতিহাসিক দৃষ্টান্ত appeared first on Dhaka Protidin.
