বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি
বিশ্বের বিভিন্ন স্থানে যখন হানাহানি ও সহিংসতা চলছে, তখন বাংলাদেশে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা দুর্গাপূজা উদযাপন করছেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির এমন দৃষ্টান্ত বিশ্বের অন্য কোথাও নেই।
রবিবার (১৮ অক্টোবর) রাজধানীর রমনা কালী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্য অটুট রাখতে হবে। ভবিষ্যতেও যেন এই সম্প্রীতি সমুন্নত থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে চলমান অপপ্রচার ও অপব্যাখ্যার সমালোচনা করে তিনি বলেন, দুর্গাপূজার মূল দর্শন হলো অসুরের বিরুদ্ধে বিজয়। অতীতেও দেশে অসুরের আবির্ভাব ঘটেছিল উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে সেই অপশক্তিকে পরাজিত করে মুক্তি পেয়েছিল। দেশের শান্তিকামী মানুষ ভবিষ্যতেও সাম্প্রদায়িক সম্প্রীতির এই ধারাকে এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পূজামণ্ডপের নিরাপত্তা প্রসঙ্গে রাষ্ট্রপতি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছেন।
বিশ্বের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চলছে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এদিকে, রাষ্ট্রীয় প্রটোকল ও কঠোর নিরাপত্তাব্যবস্থার কারণে সাধারণ ভক্তরা পূজামণ্ডপে উপস্থিত থাকতে না পারায় কিছুটা আক্ষেপ প্রকাশ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে পূজামণ্ডপে আসতে পারলে তিনি আরও বেশি আনন্দিত হতেন।
ভবিষ্যতে অতিরিক্ত কড়াকড়ি ছাড়াই স্বাভাবিক ও শিথিল নিরাপত্তাব্যবস্থার মধ্যে মানুষ যাতে নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রপতি।
The post বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি appeared first on Rising Cumilla.
