ছবির ক্যাপশন: .
মোঃ মহিববুল্লাহ হাওলাদার,জেলা প্রতিনিধি, পিরোজপুর
জুলাই গনঅভ্যুত্থান দিবস-২০২৬ ও এমদাদুল হকের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উদ্যাপন উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১ টায় তার সমাধি স্থলে পুষ্প স্থাপক অর্পণ ও জিয়ারত করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেলা মনজুর এমপি
ফাতেহা পাঠ ও শহীদের রুহের মাগ ফিরাত কামনা করে বিষয় দোয়া মোনাজাত করেন প্রতিমন্ত্রী। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ হাসিবুল হাসান, সহকারী কমিশনার ভূমি উজ্জ্বল হালদার,অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান,শহীদ এমদাদুল হকের বাবা মো. ছোবাহান হাওলাদার, মা ফাতিমা বেগম, ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন আকন,যুগ্ম সাধারণ সম্পাদক মো.দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মলাদ জমাদ্দর,ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মোঃ জুয়েল মৃধা,উপজেলা যুবদলের সদস্য সচিব এইচ এম শামীম হাওলাদার প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী,উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন স্তরের মাণুষ দোয়া অনুষ্ঠানে উপস্থিত হয়ে অংশ নেন।
উল্লেখ,২০২৪ সালের ২০জুলাই,সংঘটিত ২৪এর জুলাই যুদ্ধে অংশ নিয়ে ঢাকার রাজ পথে পুলিশের গুলিতে নিহত হন পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ৫নম্বর ধাওয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ধাওয়া গ্রামের বাসিন্দা মো. ছোবাহান হাওলাদারের ছোট ছেলে শহীদ এমদাদুল হক।
পরে বেলা সারে ১১টায় ভান্ডারিয়া পৌর অডিটরিয়ামে জুলাই শহীদ পরিবার,জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হাসিবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেলা মনজুর এমপি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মোঃ জুয়েল মৃধা,অফিসার ইনচার্জ দেওয়ান জুগলুল হাসান, পৌর যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম রনি,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন মুন্সী,পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তানভীর জিয়া রসেল,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম শহিরাজ, জুলাই যোদ্ধা রনি প্রমুখ।
এসময় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মঞ্জুর বলেন, জুলাই অভ্যুত্থান একটি চেতনা ও বিপ্লবের নাম। দেশ থেকে স্বৈরাচার বিদায় করে ইনসাফ রাষ্ট্র গঠনে জুলাই বিপ্লব একটি ইতিহাস সৃষ্টির একটি অবিস্মরণীয় অবদান। জুলাই চেতনা ধারন করে ভবিষ্যত রাষ্ট্র কাঠামো বিনির্মানে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
স্বাধীনতা সংগ্রামী মুক্তিযোদ্ধাদের যেভাবে স্মরণ রাখা হয়েছে সেভাবে জুলাই যোদ্ধাদের স্মরণে রাখতে হবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁদের স্মৃতিকে ধারণ করে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়।এবং দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক মানবিক সহায়তা কর্মসূচী আওতায় দুযোর্গ ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় ৪৭টি পরিবারের সদস্যদের মাঝে ৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
