শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
রাজনীতি কামরুজ্জামান স্বপনের কাছে কেবল ক্ষমতার মোহ নয়; রাজনীতি হলো ত্যাগের ও মানুষের পাশে দাঁড়ানোর এক পবিত্র ব্রত।
- Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
- ১৮ Time View
বিসমিল্লাহির রহমানির রাহিম।
প্রিয় মুকসুদপুরবাসী, আসসালামু আলাইকুম।
রাজনীতি কামরুজ্জামান স্বপনের কাছে কেবল ক্ষমতার মোহ নয়; রাজনীতি হলো ত্যাগের ও মানুষের পাশে দাঁড়ানোর এক পবিত্র ব্রত। ছোটবেলা থেকেই হৃদয়ে লালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সু-মহান আদর্শ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ আর গণতন্ত্রের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শিক্ষা,কামরুজ্জামান স্বপন কে সবসময় অন্যায়ের বিরুদ্ধে লড়তে শিখিয়েছে। আজ আমাদের প্রিয় নেতা, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের যে অবিরাম সংগ্রাম চলছে, তাতে কামরুজ্জান স্বপন ভাইয়ের আস্থা চিরদিন অবিচল।
কামরুজ্জামান স্বপন —সাবেক মুকসুদপুর উপজেলা ছাত্রদলের সফল সভাপতি। বিগত ভয়াল স্বৈরাচারের আমলে দীর্ঘ ১৭ টি বছর স্বপন কে কাটাতে হয়েছে ঘরছাড়া ও পরিজনহীন এক নির্মম বাস্তবতায়। স্বৈরাচারের রক্তচক্ষু আর মিথ্যার বেড়াজালে স্বপ্নের ঘাড়ে চাপানো হয়েছিল ৫০ টিরও অধিক মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন গায়েবি মামলা। বারবার কারানির্যাতন ভোগ করেছে, কিন্তু আদর্শের সাথে বিন্দুমাত্র আপস করেনি। রাজপথের কঠিন দিনগুলোতে যখন চারপাশ অন্ধকার ছিল, তখনো আপনাদের ভালোবাসাই ছিল কামরুজ্জামান স্বপনের বেঁচে থাকার একমাত্র শক্তি। কামরুজ্জামান স্বপনের এই দীর্ঘ ও কঠিন রাজনৈতিক পথচলায় সবচেয়ে বড় অনুপ্রেরণা এবং রাজনৈতিক গুরু—মুকসুদপুর-কাশিয়ানী নির্বাচনী আসনের মাটি ও মানুষের প্রিয় নেতা, গোপালগঞ্জ ১ আসনের মাননীয় এমপি জনাব সেলিমুজ্জামান সেলিম ভাই। সেলিম ভাইয়ের হাত ধরেই স্বপন শিখেছে কীভাবে মানুষের অধিকারের জন্য বুক টান করে দাঁড়িয়ে থাকতে হয়। তিনি কেবল স্বপনের রাজনৈতিক গুরুই নন, তিনি স্বপনের আদর্শ ও দিকনির্দেশক।
বিগত দিনের সমস্ত দুঃখ-কষ্ট আর ঘাম-রক্তের বিনিময়ে আজ মুকসুদপুরবাসীর মুখে হাসি ফোটাতে স্বপন প্রস্তুত। আসন্ন মুকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচনে স্বপন আপনাদের দোয়া ও সমর্থনে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হতে চায়।স্বপন কোনো বসন্তের কোকিল হয়ে আপনাদের কাছে আসিনি; বিপদে-আপদে বিগত সতেরো বছর ধরে আপনাদের সাথেই ছিলো, আজও আছে। মুকসুদপুরের প্রতিটি ধূলিকণা আর মানুষের কান্নায় স্বপন ত্যাগের ইতিহাস জড়িয়ে আছে।
সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষা,মাদক ও জুয়ার বিরুদ্ধে তার জিরো টলারেন্স ঘোষণা এবং মুকসুদপুরকে একটি দুর্নীতিমুক্ত ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলাই স্বপনের একমাত্র লক্ষ্য। তরুণের শক্তি আর মুরুব্বিদের দোয়ায় মুকসুদপুরের প্রতিটি ওয়ার্ডে শান্তি ও উন্নয়নের হাওয়া বইয়ে দিতে চায়। অন্যায়ের বিরুদ্ধে স্বপনের কণ্ঠ যেমন অতীতে সোচ্চার ছিল, ভবিষ্যতেও আপনাদের অধিকার রক্ষায় স্বপন ঠিক তেমনি বুক চিতিয়ে লড়ে যাবে।
আসুন, সকল ভেদাভেদ ভুলে বিগত দিনের পরীক্ষিত ও ত্যাগী নেতৃত্বকে মূল্যায়ন করি। শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে,প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করে এবং সেলিমুজ্জামান সেলিম ভাইয়ের দিকনির্দেশনায় মুকসুদপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে কামরুজ্জামান স্বপন কে একটি সুযোগ দিন। আপনাদের ভালোবাসা এবং সমর্থনই হতে পারে স্বপনের এই দীর্ঘ লড়াইয়ের চূড়ান্ত স্বীকৃতি।
আপনার যেকোনো বিপদে স্বপন অতীতে যেমন সবার আগে ছুটে এসেছে, আগামী দিনেও আপনাদের সেবক হয়ে কাজ করার প্রতিশ্রুতি দিবে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট, দোয়া ও ভালোবাসার প্রত্যাশায়—
আপনাদের কামরুজ্জামান স্বপন।
সাবেক সভাপতি, মুকসুদপুর উপজেলা ছাত্রদল।
বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক,মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ,গোপালগঞ্জ-১ আসনের জননন্দিত এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ভাই জিন্দাবাদ।
More News Of This Category

© All rights reserved © 2021


