আগামী সপ্তাহে ভাগ্যে চমক কাদের? ছবি: রুশিতা বোস দত্ত
২৬ অক্টোবর সোমবার থেকে যে নতুন সপ্তাহ শুরু হচ্ছে, সেই সপ্তাহে তুলা রাশিতে একত্র অবস্থান করবে সূর্য ও বুধ। এর ফলে তুলা রাশিতে আগামী সপ্তাহে বুধাদিত্য রাজযোগের প্রভাব বজায় থাকবে। এর পাশাপাশি আগামী সপ্তাহেও তুলা রাশিতে বক্রীদশায় থাকবে শুক্র। মীন রাশিতে বক্রী দশায় থাকবে শনিও। তুলা রাশিতে বুধ ও সূর্যের একত্র অবস্থানের প্রভাবে আগামী সপ্তাহে পজ়িটিভ পরিবর্তন আসতে চলেছে কোন কোন রাশির জাতকদের জীবনে?
নতুন সপ্তাহে মেষ রাশির জাতকদের জীবনে বেশ কিছু পজ়িটিভ পরিবর্তন আসতে চলেছে। সপ্তাহের শুরুতেই কোনও প্রভাবশালী ব্যক্তির সাহায্য পেতে পারেন। যে সমস্যা আপনাকে অনেক দিন ধরে ভোগাচ্ছে, এ বার সেই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আদালতে মামলা চললে তার রায় আপনার পক্ষে আসতে পারে। কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন।
আগামী সপ্তাহে নানা দিক থেকে ভাগ্য খুলতে চলেছে বৃষ রাশির জাতকদের। সপ্তাহের শুরুতেই কোনও গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারবেন। বাড়িতে আচমকা অতিথি আসতে পারেন। এই অতিথির থেকে আপনি কোনও সুখবর পেতে পারেন। অফিসে সিনিয়রদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। নানা সূত্র থেকে অর্থাগম হতে পারে।
বুধাদিত্য যোগের প্রভাবে আগামী সপ্তাহে খুব ভালো সময় আসতে চলেছে সিংহ রাশির জাতকদের জীবনে। আচমকা নানা দিক থেকে লাভবান হবেন আপনি। এই সময় আপনি নিজের কেরিয়ার সংক্রান্ত যা সিদ্ধান্ত নেবেন, তা আপনার জন্য লাভজনক হবে। সপ্তাহের শুরু থেকেই আপনি নিজের টাকা-পয়সা সঠিক ভাবে ম্যানেজ করতে পারবেন। অফিসে উন্নতি করতে পারবেন।
২৬ অক্টোবর থেকে শুরু সপ্তাহে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ হতে চলেছে বৃশ্চিক রাশির জাতকদের। এই সপ্তাহে কোনও বড় সমস্যা থেকে আচমকাই মুক্তি পাবেন আপনি। যাঁরা চাকরির চেষ্টা করছেন, তাঁরা এই সপ্তাহের শেষে সুখবর পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কে ঘনিষ্ঠতা ও মাধুর্য বাড়বে। সন্তানের তরফেও কোনও সুখবর পেতে পারেন।
আগামী সপ্তাহ দারুণ শুভ ও কার্যকরী হতে চলেছে ধনু রাশির জাতকদের জন্য। এই সপ্তাহে আপনি নিজের কোনও ঘনিষ্ঠ বন্ধু বা কোনও প্রভাবশালী ব্যক্তির সহায়তা পাবেন। এর ফলে আপনার জীবন সাফল্য ও আনন্দে ভরে উঠবে। কোনও কঠিন কাজ বা বড় দায়িত্ব আপনি নির্বিঘ্নে পালন করতে পারবেন। বিশেষ কিছু অর্জন করার জন্য সম্মানিত করা হবে ধনুর জাতকদের।
FAQ
প্রশ্ন: আগামী সপ্তাহে কোন শুভ যোগ থাকবে
উত্তর: আগামী সপ্তাহে বুধাদিত্য রাজযোগের শুভ প্রভাব থাকবে।
প্রশ্ন: আগামী সপ্তাহে কোন কোন রাশির জাতকরা সাফল্য লাভ করবেন?
উত্তর: আগামী সপ্তাহে সাফল্য পাবেন মেষ, বৃষ, সিংহ, বৃশ্চিক, ধনু রাশির জাতকরা।
প্রশ্ন: আগামী সপ্তাহে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাবে কোন রাশি?
উত্তর: আগামী সপ্তাহে বৃশ্চিক রাশির জাতকরা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ করতে পারেন।
প্রশ্ন: নতুন সপ্তাহে কেরিয়ারে উন্নতি করতে পারবেন কারা?
উত্তর: সিংহ ও বৃশ্চিক রাশির জাতকরা নতুন সপ্তাহে উকেরিয়ারে উন্নতি করতে পারবেন।
