শ্রমজীবী মানুষের মধ্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে মিরপুর বন্ধুসভা। ২০ অক্টোবর বেলা ১১টায় রাজধানীর মিরপুর ১ এলাকায় প্রচণ্ড গরমের মধ্যে কর্মরত মানুষের মধ্যে এগুলো বিতরণ করেন বন্ধুরা।
আয়োজকেরা জানান, জীবিকার তাগিদে প্রতিকূল পরিবেশ ও তীব্র গরম উপেক্ষা করে প্রতিনিয়ত পরিশ্রম করে চলেছেন অসংখ্য মানুষ। তাঁদের এই নিরলস পরিশ্রমের প্রতি সম্মান জানানো এবং সামর্থ্য অনুযায়ী স্বস্তি দেওয়ার ক্ষুদ্র প্রয়াস থেকেই মিরপুর বন্ধুসভার এ উদ্যোগ।
কর্মসূচির সমন্বয়কের দায়িত্ব পালন করেন স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সাইফ আল হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা অপূর্ব বড়ুয়া, বন্ধু তানিয়া হক, হাসান মাহমুদ ও সংগঠনের অন্য সদস্যরা।
প্রচার সম্পাদক, মিরপুর বন্ধুসভা
