সমাজসেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব। মানবাধিকার ও স্বেচ্ছাসেবামূলক কর্মকা-ে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। গত ১৭ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার হাতে এ সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ‘সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ’Ñ এ চেতনাকে বুকে ধারণ করেই তরুণদের নতুন বাংলাদেশ গড়ার কাজে নেতৃত্ব দিতে হবে। পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় বিপ্লব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক কর্মকা- থেকে অনুপ্রেরণা পেয়েই তিনি সেবামূলক কাজে যুক্ত হয়েছেন। ছাত্রদলের একজন কর্মী হিসেবে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং দরিদ্র, অসচ্ছল ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছেন। এ স্বীকৃতি তার সামাজিক দায়বদ্ধতা আরও বাড়িয়ে দেবে বলেও জানান তিনি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে সমাজসেবায় অবদানে ১৫ যুব স্বেচ্ছাসেবক ও সংগঠনের প্রতিনিধি প্রত্যেককে এক লাখ টাকার চেক, সম্মাননা স্মারক ও সনদপত্র দেওয়া হয়। পাশাপাশি সংগঠনগুলোর কার্যক্রম গতিশীল করতে দেশের ৪৩২টি সংগঠনকে দুই লাখ টাকা করে অনুদান প্রদান করা হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের উপস্থিতিতে অনুষ্ঠানে দেশের ৬৪টি জেলা থেকে যুব স্বেচ্ছাসেবকেরা অনলাইনে যুক্ত ছিলেন।