নড়াইলে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫০ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ইমরান হোসেন (২৯) নামে এক যুবককে আটক করা হয়েছে। রোববার ঢাকা-নড়াইল-যশোর মহাসড়কের মালিবাগ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইমরান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদেডিহী গ্রামের শফিউল্লাহর ছেলে। ওসি (তদন্ত) অজয় কুমার কু-ু বলেন, মালিবাগ এলাকায় পুলিশ চেকপোস্টে গাড়িতে তল্লাশি চালিয়ে ৫০ বোতল সিরাপ জব্দ করা হয়েছে। সেই সঙ্গে ইমরান নামে একজনকে আটক করা হয়েছে।