সংবাদ বিজ্ঞপ্তি · ২৫ অক্টোবর, ২০২৬ ৬:৪২ অপরাহ্ন
সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস সিলেট সোসাইটির পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরের একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়।
এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, সভায় সর্বসম্মতিক্রমে রেখাবুল আলম সায়েমকে আহ্বায়ক এবং প্রভাষক মো. লুৎফুর রহমানকে সদস্যসচিব করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন প্রভাষক মো. জহিরুল ইসলাম, মো. জাকির হোসেন ও প্রভাষক মো. জামাল হোসেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০০৬ সালে প্রতিষ্ঠার পর সংগঠনটি ২০১১ সাল পর্যন্ত বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে। সে সময় তৃতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে পাঁচবার মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা নেওয়া হয়। দীর্ঘদিন কার্যক্রম স্থগিত থাকার পর সংগঠনটি আবার তাদের সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে। এই আহ্বায়ক কমিটি শিগগিরই পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করবে।
গুগলে আমাদের খবর পেতে
