জরুরি মেরামত কাজের জন্য বৃহস্পতিবার (২২ অক্টোবর) টানা ৯ ঘণ্টা সিলেটের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আজ বুধবার (২১ অক্টোবর) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) জৈন্তাপুর উপকেন্দ্র থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাস্তার উন্নয়ন কাজ ও জরুরি মেরামত কাজের জন্য বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জৈন্তাপুর উপকেন্দ্র হতে জাফলং পর্যন্ত ১১ কেভি তামাবিল, চাংগিল ও জাফলং ফিডার বন্ধ থাকবে।
এতে আরও বলা হয়, সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
সংশ্লিষ্ট সংবাদ: বিদ্যুৎ
১৭ অক্টোবর ২০২৬
১৬ অক্টোবর ২০২৬
১৫ অক্টোবর ২০২৬
