কালবেলা · রাজনীতি
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সঙ্গে মুক্তিযোদ্ধা দলের মতবিনিময় সভা
২১/১০/২০২৬

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে মতবিনিময় সভা করেছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। বুধবার (২১ অক্টোবর) সকালে ঢাকার পুরানা পল্টনে মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘তারেক রহমানের হাতে দেশ ও জাতি নিরাপদ’ শীর্ষক মুক্তিযোদ্ধাদের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত।
মতবিনিয়র সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি মুক্তিযোদ্ধা দলের নেতারা তাদের নিজেদের অধিকার আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন নিশ্চিত করার জন্য আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রীও তাদের প্রতিশ্রুতি দেন, যত দ্রুত সম্ভব তাদের সব আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার চেষ্টা করা হবে। এ ছাড়া সভার সভাপতি আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ এবং ১৬ ডিসেম্বর দেশব্যাপী বিজয় দিবস কীভাবে পালন করা যায় মন্ত্রীর কাছে দিকনির্দেশনা চান।
সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, সহ-সভাপতি এম এ শহীদ বাবলু, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মনীষ দেওয়ান, মোস্তফা শাহাবুদ্দিন রেজা, জহুরুল আলম তরফদার রুকু, তরঙ্গ আনোয়ার, ওবায়েদ ভূঁইয়া, মোবারক হোসেন, শরীফ হোসেন, এম এ বারী, কামাল উদ্দিন, অধ্যক্ষ শফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাকিম এবং অর্থ বিষয়ক সম্পাদক কাজী আমিনুরসহ অনেকে।
মূল প্রতিবেদনে যান ↗