যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
-->ওয়াশিংটন চাইলে যেকোনো সময়, এমনকি ‘আজই’ (রবিবার) ইরানে হামলা চালাতে পারে অথবা দেশটির সঙ্গে একটি ‘বড় ও সুন্দর’ চুক্তিতে পৌঁছাতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার কথা বিবেচনা করার গুঞ্জনের মধ্যেই তিনি এই মন্তব্য করেন।
শনিবার (২৪ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানে সম্ভাব্য হামলা নিয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে ভাবছি, এমনকি তা আগামীকালও (রবিবার) হতে পারে।’
আরও পড়ুন
তিনি আরও বলেন, ‘আপনারা কি সত্যিই মনে করেন, আমি হামলা চালাব কি-না, তা আপনাদের আগেই বলে দেব?’
তবে ট্রাম্প উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর মাধ্যমে ইরান চাইলে এখনো সামরিক সংঘাত এড়াতে পারে। তিনি বলেন, ‘তারা একটি চুক্তি করতে চায়, কিন্তু আসল সমস্যা হলো-তারা কি সেই চুক্তি টিকিয়ে রাখবে?’
ট্রাম্পের দাবি, তার মূল লক্ষ্য হলো ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের পথ চিরতরে বন্ধ করা। তিনি বলেন, এর আগে বি-২ বোমারু বিমান নিয়ে পরিচালিত যুক্তরাষ্ট্রের অভিযান একটি দীর্ঘস্থায়ী ও স্থায়ী সমাধানের জন্য যথেষ্ট ছিল না।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্যে ব্যাপক সংঘাতের সৃষ্টি করে। যুদ্ধবিরতি ও শান্তি চুক্তি চূড়ান্ত করার একটি সমঝোতা হওয়া সত্ত্বেও এই সংঘাত এখনো পুরোপুরি সমাধান হয়নি।
বর্তমানে ওয়াশিংটন সরাসরি সামরিক হামলায় যাবে নাকি তেহরানের সঙ্গে পুনরায় কূটনৈতিক টেবিলে বসবে-তা নিয়ে বিশ্বজুড়ে চরম অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছে। সূত্র: আনাদোলু অ্যাজেন্সি
আজহার/
