প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করছে পাকিস্তান, ইন্দোনেশিয়া, তুরস্ক ও কাতার
পাকিস্তান, ইন্দোনেশিয়া, তুরস্ক ও কাতার যৌথভাবে তাদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে একটি চুক্তি স্বাক্ষর করেছে। মুসলিম বিশ্বের প্রভাবশালী শক্তি হিসেবে এই চারটি দেশ ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে।
বুধবার দোহায় দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা একত্রিত হন। তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তারা সামরিক উৎপাদন, কারিগরি সামরিক প্রশিক্ষণ এবং গবেষণা ও উন্নয়নে সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই অংশীদারিত্ব উল্লেখযোগ্য অর্থনৈতিক সুবিধা বয়ে আনবে।
উল্লেখ্য, আগস্ট মাসে তুরস্ক ও পাকিস্তান সৌদি আরবের সঙ্গে মিলে একটি পৃথক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছিল, যেটিতে বলা হয় যে এই তিন দেশের যেকোনো একটির উপর হামলা হলে তা সবার উপর হামলা হিসেবে গণ্য হবে।