তৃণমূল জমানায় টাকি পুরসভায় দেদার দুর্নীতি! তদন্তে নেমে এবার নথি সংগ্রহ করল সিআইডি। কলকাতা হাই কোর্টের নির্দেশে টাকি পুরসভার ২২ কোটি টাকার বেশি আর্থিক দুর্নীতির তদন্ত শুরু করেছে রাজ্যের তদন্তকারী সংস্থা। শুক্রবার দুপুর নাগাদ সিআইডির বিশেষ তদন্তকারী দল (সিট) টাকি পুরসভার নথি সংগ্রহ করতে আসে। সেখানেই প্রাথমিকভাবে টাকি পুরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়, অ্যাকাউন্টেন্ট শুভ্রকুমার দাস-সহ একাধিক পুরসভার আধিকারিক ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করেন সিটের সদস্যরা। দ্রুত এর কিনারা করতে মরিয়া তদন্তকারী।
প্রাথমিকভাবে তদন্তকারীদের নজরে টাকি পুরসভার রেজিস্ট্রার খাতা। যেখানে ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত সমস্ত তথ্য রয়েছে। পাশাপাশি, চেক বুক, এজেন্ডা অনুযায়ী বোর্ড অব কাউন্সিলরদের (বিওসি) আমন্ত্রণপত্র, এবং বিওসির পরবর্তী সময়ের সিদ্ধান্তের নথি পুর আইন মেনে সিদ্ধান্ত নেওয়া কিনা, তা দেখা হচ্ছে। বোর্ড অব কাউন্সিলরের (বিওসি) রেজোলিউশনের সিদ্ধান্তে ওভাররাইটিং হয়েছে কিনা, হোয়াইটনার ব্যবহার করা হয়েছে কিনা, এজেন্ডা এবং বিওসি-র মধ্যে অমিল রয়েছে কিনা, সবটা খতিয়ে দেখছেন সিটের সদস্যরা।
সিআইডি সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে তদন্তকারীদের নজরে টাকি পুরসভার রেজিস্ট্রার খাতা। যেখানে ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত সমস্ত তথ্য রয়েছে। পাশাপাশি, চেক বুক, এজেন্ডা অনুযায়ী বোর্ড অব কাউন্সিলরদের (বিওসি) আমন্ত্রণপত্র, এবং বিওসির পরবর্তী সময়ের সিদ্ধান্তের নথি পুর আইন মেনে সিদ্ধান্ত নেওয়া কিনা, তা দেখা হচ্ছে। বোর্ড অব কাউন্সিলরের (বিওসি) রেজোলিউশনের সিদ্ধান্তে ওভাররাইটিং হয়েছে কিনা, হোয়াইটনার ব্যবহার করা হয়েছে কিনা, এজেন্ডা এবং বিওসি-র মধ্যে অমিল রয়েছে কিনা, সবটা খতিয়ে দেখছেন সিটের সদস্যরা।
সিআইডি-র দাবি, অভিযোগ উঠেছে দুর্নীতি লুকোনোর জন্য টাকি পুরসভার ক্যাশ রেজিস্ট্রার বদলে দেওয়ার অভিযোগ রয়েছে। একইসঙ্গে, টাকি পুরসভার যিনি অ্যাকাউন্ট্যান্ট, তিনিই আবার কন্ট্রাক্টর বলে অভিযোগ। মেহেন্দি প্রোফাইল কোম্পানির নাম করে বোর্ড মিটিং, টেন্ডার ছাড়া ৯৮ হাজার টাকা করে আনুমানিক ২০ লক্ষ টাকা তোলা হয়েছে বলেও অভিযোগ। এই কাজ অ্যাকাউন্ট্যান্ট শুভ্রকুমার দাস করেছেন বলে অভিযোগ। এছাড়াও টাকি পুরসভার সমস্ত দরপত্র বিহীন টেবিল টেন্ডারের কাজ, যা ৯৯ হাজার টাকার কম, তা তা অ্যাকাউন্ট্যান্ট নিজের ঘনিষ্ঠ লোকজনদের দিয়ে করিয়েছে বলে অভিযোগ। এইসমস্ত নথি সংগ্রহ সংগ্রহ করছে সিআইডি।
২০১৮ সাল থেকে পাহাড়প্রমাণ আর্থিক দুর্নীতি, পুরবোর্ড পরিচালনায় বেনিয়ম-সহ একাধিক ইস্যুতে জনস্বার্থ মামলা করেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর প্রদ্যুৎ দাশ। তার প্রেক্ষিতে পুজোর আগেই টাকি পুরসভার আর্থিক দুর্নীতির মামলায় আদালতের নজরদারিতে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। মামলায় প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রাইয়ের বেঞ্চ আদালত বান্ধব হিসেবে আইনজীবী তিলক মিত্রকে নিয়োগ করেছে। আগামী ডিসেম্বর মাসে এনিয়ে সিআইডিকে রিপোর্ট দিতে হবে আদালতে।
