ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বাতিলের দাবিতে কনট প্লেস থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে বিরোধীরা। রাহুল গান্ধীর নেতৃত্বের সঙ্গে মিছিলে থাকবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়।
কর্মসূচি শুরু হওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের মুখে মমতা জানান, মানবিকতার স্বার্থে তাদের এই প্রতিবাদ। তারা বিচার চান। মমতা বলেন, ‘এটা মানবিকতার জন্য, ন্যায়বিচারের জন্য। আমরা বিচার চাই। মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। উই ওয়ান্ট জাস্টিস। আর কিছু নয়।’
বিজ্ঞাপন
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপি করে নির্বাচনে ক্ষমতাসীন বিজেপির জন্য বাড়তি সুবিধা করে দেওয়ার অভিযোগ তুলেছে বিরোধীরা। অন্যদিকে, ককরোচ জনতা পার্টিও (সিজেপি) দিল্লিতে বিক্ষোভ-আন্দোলন চালিয়ে যাচ্ছে।
সূত্র: আনন্দবাজার অনলাইন
আরএ
