পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর একটি কথা হলো- ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সবাই যেন নিজ নিজ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে পালন করতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আজ সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যার পর ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মোহাম্মদ আল ফাহাদ, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহসভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর সহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ।
The post ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: শামা ওবায়েদ ইসলাম appeared first on Dhaka Protidin.
