অনলাইন ডেস্ক
রোববার (১৮ অক্টোবর) দুপুরে বরগুনার বেতাগী উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নুরুল ইসলাম মনি বলেন, “হাসিনার বিদ্যুৎ প্ল্যান্ট আছে, কিন্তু ভেতরে মেশিন নেই। হাসিনা টাকা খাওয়ার জন্য এসব বিদ্যুৎ প্ল্যান্ট করেছে।” এ কারণে বর্তমানে বিদ্যুতের বিল কমানোর কোনো পথ সরকারের হাতে নেই বলেও মন্তব্য করেন তিনি।
এ ছাড়া গত দুই বছরে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন চিফ হুইপ। তিনি বলেন, বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়। সবাই এ দেশের নাগরিক এবং সবার অধিকার সমান।
সভা শেষে বেতাগী উপজেলার অসহায় ও দুস্থ ৩৭টি পরিবারের মধ্যে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা বিতরণ করেন নুরুল ইসলাম মনি। এ সময় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার সব পূজামণ্ডপে নগদ অর্থ ও জিআর চালও বিতরণ করা হয়।
