সিরাজগঞ্জের তাড়াশ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি অধ্যাপক সাব্বির আহম্মেদ সভাপতি এবং দৈনিক নতুন দিনের প্রতিনিধি এম ছানোয়ার হোসেন সাজু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভায় সহ-সভাপতি পদে রফিকুল ইসলাম, আলহাজ আলী রনি, মহসীন আলী ও আব্দুল লতিফ এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে শুকুর মির্জা, আশরাফুল ইসলাম রনি ও সোহেল রানা সোহাগসহ ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন গুরুদাসপুর ইন্ডিপেন্ডেন্ট প্রেসক্লাবের সভাপতি আব্দুল সালাম।
