রোববার (১৮ অক্টোবর) দুপুরে পীরগঞ্জ পৌরসভার প্রধান ও কেন্দ্রীয় দুর্গামন্দির পরিদর্শন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল কবীর ও পৌর স্যানিটারি ইন্সপেক্টর আরিফুল ইসলাম লেনিন। এ সময় তাঁরা পূজামণ্ডপ ও মেলা ঘুরে দেখেন। পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক চন্দ্র শেখর গোস্বামী ভোলা তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল কবীর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় পূজার জমজমাট আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনার প্রশংসা করেন আগত কর্মকর্তারা। দুর্গোৎসব ও মেলা আয়োজক কমিটির সভাপতি এবং সাবেক কাউন্সিলর পবিত্র কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক চন্দ্র শেখর গোস্বামীর আন্তরিক প্রচেষ্টা ও তত্ত্বাবধানে এবারের পূজার আয়োজন সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আয়োজক কমিটির সাধারণ সম্পাদক চন্দ্র শেখর গোস্বামী ভোলা জানান, আগামী ২১ অক্টোবর ২০২৬, বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে। আয়োজকদের প্রত্যাশা, সবার সহযোগিতা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে পীরগঞ্জে শারদীয় দুর্গোৎসব আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।
The post পীরগঞ্জ পৌরসভার প্রধান পূজামণ্ডপে মহাসপ্তমী, উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব appeared first on ভোরের চেতনা.
