বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আইসিটি দপ্তরের স্বীকৃত সহযোগী ও সমমনা পেশাজীবী সংগঠন জাতীয়তাবাদী আইসিটি ফোরামের (এনআইসিটিএফ) পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) এনআইসিটিএফের দপ্তর সম্পাদক মিজানুর রহমান মুন সই করা এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণার কথা জানানো হয়।
বিজ্ঞাপন
কমিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামান, উপদেষ্টা ড. মারুফ মল্লিক, সভাপতি প্রকৌশলী রাফেল কবির, ১ নম্বর সহ-সভাপতি প্রকৌশলী রূপম রাজ্জাক, সাধারণ সম্পাদক প্রকৌশলী মামুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক জুবায়ের রিয়েল এবং দপ্তর সম্পাদক মিজানুর রহমান মুন।
কমিটিতে দেশ-বিদেশে কর্মরত আইসিটি পেশাজীবী, উদ্যোক্তা, গবেষক, শিক্ষাবিদ ও তরুণ প্রযুক্তিবিদরা রয়েছেন।
বিজ্ঞাপন
জাতীয়তাবাদী আইসিটি ফোরামের পূর্ণাঙ্গ কমিটি
জেএইচ/এমআইএইচএস
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
