বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে ৫ হাজার ৯৫০ পিচ ই'য়াবা ট্যাবলেটসহ এক যুবককে আ'টক করা হয়েছে। তার সাথে থাকা ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শুক্রবার ২৩ অক্টোবর বিকেল ৪ টায় বাইশারী শাহ নুরুদ্দীন দাখিল মাদ্রাসার পশ্চিম পার্শে বাইশারী-ঈদগড় সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অ'ভিযান চালিয়ে আমজাদ হোসেন (৪৫) নামে এক ই'য়াবা ব্যবসায়ী আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩টি প্যাকেটে মোড়ানো ৫৯৫০ পিচ ই'য়াবা। অভিযানে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ই'য়াবার প্যাকেটগুলো মোটরসাইকেলের সিটের উপর রেখে জব্দ তালিকা তৈরি করছে। আটক যুবককে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক ব্যক্তি রামু উপজেলার ফতেখার কুল এলাকার বাসিন্দা।
এ বিষয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মঞ্জুরুল আহসান বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আ'টককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মা'মলার প্রস্তুতি চলছে।
