দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্পোর্টস রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৬, ০৭:৫৪ পিএম
নারায়ণগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খোরশেদ আলম নাসির প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলীগঞ্জ ক্লাবের আয়োজনে তাদের মাঠে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ শুরু করতে যাচ্ছে এই মর্মে ফেসবুক পেইজে একটি বিজ্ঞপ্তি প্রদর্শিত হয়েছে। তাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও নারায়ণগঞ্জ জেলা ফুটবল অ্যােিসাসিয়েশনের সার্বিক সহযোগিতার কথা বলা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশন সবসময় জেলার যে কোন ফুটবল টুর্নামেন্ট আয়োজনে সবধরনের সহযোগিতা প্রদানে আগ্রহী। যারাই এধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে চায় তারা আমাদের সহযোগিতা প্রত্যাশা করলে তা প্রদানে জেলা ফুটবল এসোসিয়েশন দৃঢ় প্রতিজ্ঞ।
কিন্তু আলীগঞ্জ ক্লাব আমাদের সাথে কোন প্রকার যোগাযোগ বা অনুমতি না নিয়েই জেলা ফুটবল এসোসিয়েশনের নাম ব্যবহার করায় ক্ষুব্ধ। এমনকি তারা জেলা ফুটবল এসোসিয়েশনের লোগোটা পর্যন্ত পরিবর্তন করেছে। এই গ্রহিত কাজ দ্বারা অনাধিকার চর্চা করেছেন বলে আমাদের কাছে প্রতিযমান হয়েছে। সংশ্লিষ্ট ক্লাবকে এ বিষয়ে অধিকতর সাবধানতা অবলম্বনের আহŸান জানায় জেলা ফুটবল এসোসিয়েশন।
