
বুড়িচং ইউপি নির্বাচনে অসহায়দের পাশে থাকার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করতে চান সফিকুর রহমান ভূইয়া
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার বুড়িচং উপজেলার ৭ নং মোকাম ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মানব সেবার মানসিকতা নিয়ে দরিদ্র ও অসহায়দের মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করতে চান মেম্বার প্রার্থী সফিকুর রহমান ভূইয়া। জনগণের ভালোবাসাকে তিনি একমাত্র শক্তি মনে করেন। সফিকুর রহমান ভূইয়া মোকাম ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি নিমসার বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্বেও রয়েছেন।এক বিবৃতিতে তিনি বলেন-ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করার যোগ্যতা থাকা সত্ত্বেও বাহুল্যতা পরিহার করে তিনি ৬ নং ওয়ার্ডের মেম্বার হিসেবে নির্বাচন করে জনগণের পাশে থেকে সেবা করতে চান। তাঁর নির্বাচনী এলাকা নিমসার, মোকাম ও মাধবপুর এলাকার জনগণের সার্বিক উন্নয়নের পাশাপাশি নেশা ও চাঁদাবাজ মুক্ত সমাজ প্রতিষ্ঠায় তিনি অঙ্গীকারবদ্ধ। নিমসার বাজারের পয়:নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নসহ বাজারের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চান।গতকাল ২৪ অক্টোবর তিনি সাংবাদিকদের জানান- রাজনীতি করতে গিয়ে বিগত সময় অসহনীয় নির্যাতন সহ্য করতে হয়েছে। বর্তমানে এলাকার জনগণকে সাথে নিয়ে তিনি, মোকাম ইউনিয়নের ৬ নং ওয়ার্ড থেকে একজন সুযোগ্য মেম্বার পদ প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান । উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দিতে গিয়ে ওয়ার্ডের জনগণের জন্য তিনি আরো যে কাজ গুলো করতে চান তা নিম্নরূপ: এলকার কলেজ, প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলোর মানোন্নয়ন এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা করা। মাদকমুক্ত সমাজ: তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বৃদ্ধি এবং পাড়া-মহল্লায় নজরদারী বাড়ানো। ওয়ার্ডের প্রতিটি গ্রাম ও পাড়ার কাঁচা রাস্তাগুলো পাকাকরণ এবং ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো দ্রুত মেরামতকরণ। জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা। এছাড়া,কৃষি কাজের সুবিধার্থে এবং যাতায়াত সহজ করতে প্রয়োজনীয় স্থানে ছোট-বড় কালভার্ট ও ব্রিজ নির্মাণ। গুরুত্বপূর্ণ মোড় ও বাজারগুলোতে নিরাপত্তার স্বার্থে সিসিটিভি ক্যামেরা স্থাপন। পরিশেষে তিনি- দলমত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ৬ নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড গড়ার পাশাপাশি নেশা ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি
