জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামী কখনোই জোট করেনি। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীতে এক বক্তব্যে তিনি এ কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিএনপির বিরুদ্ধে সব বিরোধী দল মিলে একটি লিয়াজোঁ কমিটি গঠন করেছিল। তবে এটিকে আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের জোট হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।
জামায়াতের এই নেতা বলেন, জামায়াতে ইসলামী জুলাইয়ের চেতনাকে ধারণ করে রাজপথে আন্দোলন করছে। অন্যদিকে বিএনপি সেই চেতনাকে ধারণ না করে দমন-পীড়নের পথে হাঁটছে বলে অভিযোগ করেন তিনি।
বিএনপির সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, দলটি রাষ্ট্র, সরকার ও সরকারি দলকে এক করে ফেলছে। দুর্নীতি ও দলীয় কর্মীদের বিষয়ে কথা বললেই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তোলা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, ‘জুজুর ভয়’ দেখিয়ে জামায়াতকে দায়ী করা হচ্ছে। অথচ সরকার নিজেই স্বৈরাচার ফিরিয়ে আনার চেষ্টা করছে বলে অভিযোগ করেন গোলাম পরওয়ার। একই সঙ্গে বিরোধী দলগুলোর বিরুদ্ধে পাল্টা দোষারোপেরও সমালোচনা করেন তিনি।
এই ক্যাটাগরীর আরো খবর..
