নিজস্ব ছবি এই সময়
Published on
:
1 min read
হাওড়ার নস্করপাড়া লেন কোনা খেলাঘর সংঘের ২৭তম বর্ষের দুর্গোৎসবের এই বছরের থিম 'আদি দুর্গা'। অর্থাৎ, যখন মা দুর্গার আবির্ভাব হয়েছিল, সেই আদি রূপকেই তুলে ধরা হয়েছে মণ্ডপের সজ্জায়। বাঁশ, চট এবং মাটি দিয়ে মণ্ডপটি তৈরি করা হয়েছে, যার মাটির দেওয়ালে আঁকা হয়েছে নান্দনিক আল্পনা। এই অলঙ্করণের মাধ্যমে বিলুপ্তপ্রায় ও কোণঠাসা আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী শিল্প, কারুকার্য এবং তাদের জীবনযাত্রার নিখুঁত ছবি ফুটিয়ে তোলা হয়েছে।
