প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা
শারদীয় দুর্গাপূজার ছুটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রি-পেইড মিটারের গ্রাহকদের পর্যাপ্ত পরিমাণ টাকা রিচার্জ করে রাখার অনুরোধ জানিয়েছে
বাংলাদেশ
জার্নাল ডেস্কশারদীয় দুর্গাপূজার ছুটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রি-পেইড মিটারের গ্রাহকদের পর্যাপ্ত পরিমাণ টাকা রিচার্জ করে রাখার অনুরোধ জানিয়েছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (ডেসকো)। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়ে গ্রাহকদের অনাকাঙ্ক্ষিত ভোগান্তি এড়াতে আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছুটির সময়ে অনেক বাসাবাড়িতে বিদ্যুতের ব্যবহারে পরিবর্তন আসে। এ সময় হঠাৎ ব্যালেন্স শেষ হয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধের মতো পরিস্থিতি এড়াতে ছুটি শুরুর আগেই মিটারের অবশিষ্ট টাকা যাচাই করা প্রয়োজন। গ্রাহকদের নিজ নিজ পরিবারের সদস্যসংখ্যা, বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার এবং প্রয়োজনের ওপর নির্ভর করে আগে থেকেই পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া ছুটির দিনগুলোতে প্রি-পেইড মিটার বা বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত যেকোনো ধরনের সমস্যা দেখা দিলে বা জরুরি প্রয়োজনে ডেসকোর নির্ধারিত হেল্পলাইন ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ জার্নাল/ওএফ