আল জাজিরা রোববার (২৫ অক্টোবর) জানায়, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, 'মিডিয়া প্রেশার ট্যাকটিকস বা সামরিক হুমকি' দিয়ে ইরানকে বাগে আনা যাবে বা মাথা নত করানো যাবে—যুক্তরাষ্ট্রের এই ধারণা পুরোপুরি ভুল।
তিনি আরও বলেন, 'ওয়াশিংটন বুঝতে পারছে না যে আজকের ইরান সেই অপমানজনক পাহলভি আমলের ইরান নয়। বরং এটি আত্মবিশ্বাস, প্রতিরক্ষামূলক শক্তি এবং ইস্পাতদৃঢ় এক দুর্ভেদ্য দুর্গ, যা এই দেশের সম্মানের বিষয়ে কোনো বিদেশি শক্তিকে কোনো শর্ত চাপিয়ে দেয়ার অনুমতি কখনো দেবে না।'
ভুলের মাশুল
মোহাম্মদ বাকের গালিবাফ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিজেদের ভুল হিসাব-নিকাশের কারণেই একটি চোরাবালিতে ঢুকেছে। এখন এই সঙ্কট থেকে নিজেদের বের করে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দায়িত্ব তাদেরই।
