ফটিকছড়িতে জঙ্গল থেকে উদ্ধার নবজাতক। ছবি: কালবেলা
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একটি জঙ্গল থেকে নবজাতককে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার পাইন্দং ইউনিয়নের জঙ্গলে শিশুটিকে পাওয়া যায়।
শিশুটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার পরিচয় শনাক্তে স্থানীয়দের সহযোগিতা চেয়েছে পুলিশ।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, শিশুটির পরিচয় জানা থাকলে বা এ বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে ফটিকছড়ি থানায় যোগাযোগ করার অনুরোধ রইল।
