সিরাজগঞ্জের রায়গঞ্জে দুটি বেকারি পণ্যের কারখানা ও একটি শোরুমে অভিযান চালিয়ে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার চান্দাইকোনা ও নিমগাছী বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
বিজ্ঞাপন
অভিযানটি পরিচালনা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ।
তিনি জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, বিদেশি কসমেটিকসের লেবেলে আমদানি ও বিএসটিআইয়ের ছাড়পত্র না থাকায় সাথী বেকারির মালিক কুলসুম আরাকে ২০ হাজার, বেলি ডেইরি ও ফুড প্রোডাক্টসের মালিক জাকির হোসেনকে ৪০ হাজার এবং জিয়াসমিন শোরুমের মালিক জাহিদুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
এসময় নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর ইব্রাহিম হোসেন, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১২) সদস্য ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
এম এ মালেক/এসআর/এএসএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
