হাসপাতালের চিত্র, হঠাৎ পরিদর্শনে এমপি ফারুকের সন্তোষ প্রকাশ
সেনবাগ প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হঠাৎ পরিদর্শন করে হাসপাতালের সার্বিক পরিস্থিতি, চিকিৎসকদের উপস্থিতি ও রোগীদের স্বাস্থ্যসেবার চিত্র দেখে সন্তোষ প্রকাশ করেছেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল তিনটায় তিনি হাসপাতালটি আকস্মিক পরিদর্শন করেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত সব চিকিৎসকের উপস্থিতি এবং সার্বিক স্বাস্থ্যসেবা পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।
এর আগে ছাতারপাইয়া উচ্চ বিদ্যালয়, কানকিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এমপি ফারুক। তবে গাজীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অনুপস্থিতি দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন তিনি।
জনস্বার্থে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে এমপি ফারুকের এমন আকস্মিক পরিদর্শনকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁদের প্রত্যাশা, এ ধরনের পরিদর্শনের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানগুলোতে সেবার মান ও জবাবদিহি আরও বাড়বে।
More News Of This Category


