বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছেন দলটির নীতি নির্ধারকগণ।
কবাই ইউনিয়ন বিএনপির সভাপতি হয়েছেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক কামরুল হাসান রুবেল ও সাধারণ সম্পাদক করা হয়েছে গাজী কাওসার আহম্মেদ মন্টুকে এবং মনিরুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
সোমবার দলটির উপজেলা আহবায়ক হারুন অর রশিদ জোমাদ্দার ও সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়ার যৌথ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কবাই বিএনপির সভাপতি কামরুল হাসান রুবেল ও সাধারণ সম্পাদক গাজী কাওসার আহম্মেদ মন্টু, পূর্ণাঙ্গ কমিটির দায়িত্ব পেয়ে বাকেরগঞ্জ ৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান ও জাতীয়তাবাদী দল বিএনপি'র উপজেলা আহ্বায়ক ও সদস্য সচিব এবং সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সকলের কাছে দোয়া কামনা করেন যেন জাতীয়তাবাদী দল বিএনপি'র গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় তা যথাযথ ভাবে পালন করতে পারেন এবং বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমানের এবং স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান এর সুশৃংখল নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসমুক্ত চাঁদাবাজ মুক্ত সুখী সমৃদ্ধ আগামীর বাকেরগঞ্জ বিনির্মাণে কাজ করতে পারেন।
