জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারী শক্তির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) এনসিপির দাফতরিক ফেসবুক পেজে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় নারী শক্তির নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে ডা. মাহমুদা আলম মিতু, সদস্যসচিব হিসেবে নুসরাত তাবাসসুম (এমপি) এবং মুখ্য সংগঠক হিসেবে অ্যাডভোকেট মনজিলা ঝুমাকে মনোনীত করা হয়েছে।
এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে আগের কমিটি বাতিল করে নতুন এই আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এমএ
