মহাষ্টমী উপলক্ষে চট্টগ্রামের চান্দগাঁওয়ের সাধুরপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। এ সময় তার সঙ্গে ছিলেন এডিসি ট্রাফিক (উত্তর)সোমেন এবং চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জসীম উদ্দিন।
পূজামণ্ডপে পৌঁছালে সাধুরপাড়া পূজা পরিষদের সভাপতি আকাশ দেবনাথ ও সাধারণ সম্পাদক সঞ্জয় দেবনাথ পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে সিএমপি কমিশনার পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পূজার আয়োজন দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাধুরপাড়া পূজা পরিষদের সহ-সভাপতি প্রকাশ নাথ, সদস্য নেপাল নাথ, লিটন দেবনাথ, দীপক নাথ এবং প্রধান সমন্বয়কারী আশিস নাথসহ পূজা পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।
The post চান্দগাঁওয়ে সাধুরপাড়া পূজামণ্ডপ পরিদর্শনে সিএমপি কমিশনার appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
