
নিজস্ব ছবিএই সময়
Published on
:
1 min read
দুর্গাপুজো উপলক্ষে পুজো পরিক্রমার আয়োজন করল হাওড়া সিটি পুলিশ। বুধবার এই পরিক্রমার সূচনা করেন হাওড়ার পুলিশ কমিশনার। তাঁর সঙ্গে মণ্ডপ পরিদর্শনে যান যুগ্ম কমিশনার এবং পুলিশের অন্য আধিকারিকেরা। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রবীণ নাগরিকেরাও। তাঁরা হাওড়া সিটি পুলিশের ‘শ্রদ্ধা’ প্রকল্পের সদস্য। পুলিশকর্তারা জানান, পুলিশ এবং প্রবীণ নাগরিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করতে এবং পুজোর আনন্দে সমাজের সব স্তরের মানুষকে শামিল হওয়ার বার্তা দিতেই এই উদ্যোগ।
