Published : 16 Oct 2026, 05:21 PM
Updated : 16 Oct 2026, 05:23 PM
কুমিল্লার আদর্শ সদর উপজেলায় যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন এক অটোরিকশা চালক।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোমতী নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার।
নিহত মো. আবু কাউছার (৩৫) নগরীর ৪ নম্বর ওয়ার্ডের যুবদলের সদস্য। তিনি কাপ্তানবাজার এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে।
আহত অটোরিকশা চালক মো. মাছুম মিয়া কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বিস্তারিত আসছে…
