Published on
:
2 min read
বিজয়া দশমী মানেই অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয়। বাঙালির কাছে যা দশমী, ভারতের অন্যত্র তাই পালিত হয় দশেরা রূপে। পৌরাণিক কাহিনি অনুসারে, এই দিনেই লঙ্কাধিপতি রাবণকে পরাজিত করে সীতাকে উদ্ধার করেছিলেন রামচন্দ্র। সেই ঘটনা স্মরণ করেই প্রতি বছর দশেরায় রাবণ, কুম্ভকর্ণ ও মেঘনাদের কুশপুতুল পোড়ানোর রীতিও রয়েছে। কিন্তু কখনও ভেবে দেখেছেন, কেন সূর্যাস্তের কাছাকাছি সময়ে বা সন্ধেবেলায় রাবণ দহন করা হয়? রয়েছে বিশেষ ধর্মীয় বিশ্বাস, জানুন সেই কাহিনি…
প্রদোষ কাল কেন গুরুত্বপূর্ণ?
হিন্দু পঞ্জিকা অনুযায়ী, সূর্যাস্তের আশপাশের সময়কে প্রদোষ কাল বলা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই সময়টি পুজো-অর্চনা এবং বিশেষ আচার-অনুষ্ঠানের জন্য অত্যন্ত শুভ। দশেরায় রাবণ দহনের ক্ষেত্রেও এই সময়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রচলিত বিশ্বাস, প্রদোষ কালে রাবণের কুশপুতুল পোড়ালে অধর্মের উপর ধর্মের জয়কে যথাযথ ভাবে উদযাপন করা যায়। তাই সূর্যাস্তের কাছাকাছি সময়ে রাবণ দহনের আয়োজন করা হয়।
অশুভ শক্তির বিনাশের প্রতীক
পৌরাণিক বিশ্বাস অনুসারে, রাবণ ছিলেন অত্যন্ত জ্ঞানী ও শক্তিশালী রাজা। কিন্তু তাঁর অহঙ্কার এবং অন্যায় ও অর্ধমের প্রীতি পতনের কারণ হয়ে দাঁড়ায়। দশেরায় রাবণের কুশপুতুল দহন তাই কেবল একটি উৎসবের রীতি নয়, বরং অহঙ্কার, লোভ, ক্রোধ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ। প্রচলিত ধারণা, প্রদোষ কালে এই আচার পালনের মাধ্যমে অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির প্রতিষ্ঠার বার্তা দেওয়া হয়।
এই বছর রাবণ দহনের শুভ সময় কখন?
দশমী পালিত হচ্ছে ২১ অক্টোবর, বুধবার। তবে দশমী তিথি শুরু হয়ে যাচ্ছে মঙ্গলবার, ২০ অক্টোবর সকাল ৯টা ৩১ (গুপ্ত প্রেস পঞ্জিকা)।
দশমী তিথি শেষ হচ্ছে ২১ অক্টোবর বুধবার সকাল ১০টা ৪৭। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ৩ কার্তিক (গুপ্ত প্রেস পঞ্জিকা)।
বিশুদ্ধ সিদ্ধান্ত মতে দশমী তিথি শুরু হচ্ছে ২০ অক্টোবর মঙ্গলবার সকাল ১২টা ৫১। দশমী তিথি শেষ হচ্ছে ২১ অক্টোবর বুধবার, সকাল ২টো ১২। বাংলা ক্যালেন্ডার অনুসারে ৪ কার্তিক।
সুতরাং, কোনও ভাবেই ২১ অক্টোবর দশেরা পালন সম্ভব নয়। তাই ২০ অক্টোবর পালিত হচ্ছে দশেরা। পঞ্জিকা অনুসারে, এ দিন প্রদোষ কাল শুরু হবে বিকেল ৫টা ৪৭ মিনিটে এবং চলবে রাত ৮টা ২৩ মিনিট পর্যন্ত।
এই সময়ের মধ্যে রাবণ দহনকে শুভ বলে মনে করা হচ্ছে। তবে শহর ভেদে সূর্যাস্তের সময় এবং স্থানীয় রামলীলা কমিটির আয়োজন অনুযায়ী রাবণ দহনের নির্দিষ্ট সময়ে কিছুটা পার্থক্য হতে পারে।
FAQ
১. ২০২৬ সালে দশেরা কবে পালিত হচ্ছে?
প্রদত্ত পঞ্জিকার হিসাব অনুযায়ী, ২০২৬ সালে ২০ অক্টোবর, মঙ্গলবার দশেরা পালিত হচ্ছে। দশমী তিথির সময় পঞ্জিকাভেদে আলাদা হতে পারে।
২. দশেরায় কেন সন্ধেবেলায় রাবণ দহন করা হয়?
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, সূর্যাস্তের কাছাকাছি প্রদোষ কাল পুজো ও বিশেষ আচার-অনুষ্ঠানের জন্য শুভ। এই সময় রাবণ দহনের মাধ্যমে অশুভের উপর শুভের জয় উদযাপন করা হয়।
৩. ২০২৬ সালে রাবণ দহনের শুভ সময় কখন?
প্রদত্ত তথ্য অনুযায়ী, ২০ অক্টোবর বিকেল ৫টা ৪৭ মিনিট থেকে রাত ৮টা ২৩ মিনিট পর্যন্ত প্রদোষ কাল। এই সময়কে রাবণ দহনের শুভ সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে।
৪. প্রদোষ কাল কী?
হিন্দু পঞ্জিকা অনুযায়ী, সূর্যাস্তের আশপাশের সময়কে প্রদোষ কাল বলা হয়। ধর্মীয় বিশ্বাসে এই সময় শিবপুজো-সহ বিভিন্ন আচার-অনুষ্ঠানের বিশেষ গুরুত্ব রয়েছে।
৫. রাবণ দহন কীসের প্রতীক?
রাবণ দহন অহংকার, লোভ, ক্রোধ ও অন্যায়ের বিনাশের প্রতীক। এই আচার অশুভের উপর শুভ এবং অধর্মের উপর ধর্মের জয়ের বার্তা বহন করে।
