সিরাজগঞ্জ প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের 'মানবিক সহায়তা কর্মসূচির আওতায়' সিরাজগঞ্জের শাহজাদপুরে সোনাতনী ইউনিয়নে বন্যায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ মঞ্জুরীর চেক বিতরণ করা হয়েছে।
২০ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ শাহজাদপুর শাখার আয়োজনে সোনাতনী ইউনিয়নের বন্যায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ৭০ টি পরিবারের মাঝে দুইবান্ডিল করে ঢেউটিন ও ৬০০০ টাকার চেক বিতরণ করা হয়। ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর এমএ মুহিত (এমপি)।
আরও পড়ুন: সব ধর্মের মানুষের অধিকার সমান: প্রধানমন্ত্রী
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের সহধর্মিণী স্থপতি ড.ফাহমিদা মুহিত, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন, সহকারী কমিশনার ভূমি মো. ফরিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু প্রমুখ।
