তিথি বলছে দশমী ছেড়ে গিয়েছে। কিন্তু বাঙালির কি এত সহজে পুজো মুড কাটে? নবমীর সন্ধ্যায় কোন তারকা কী করলেন সেটাই এখন তাঁরা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন।
মিমি চক্রবর্তী নবমীর সন্ধ্যাটা তাঁর বন্ধুদের সঙ্গেই কাটালেন। এদিন তাঁর বাড়ি এসেছিলেন সোহম মজুমদার, অনিন্দ্য চ্যাটার্জি, প্রমুখ। এদিন অভিনেত্রী পেঁয়াজি রঙের একটি শাড়ি পরেছিলেন নীল রঙে ব্লাউজ দিয়ে। তিনি তাঁর বন্ধুদের সঙ্গে এদিন ভাইরাল 'হইহই করব বলে' গানটিতে নেচে রিল বানান।
https://www.instagram.com/reel/DeufeB6Ku46/?utm_source=ig_web_copy_link&srtk=NTc4MTIwNjQ2YQ==
নবমীর সন্ধ্যায় সপরিবারে কালো লুকে ধরা দিলেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলি। পরিচালক সোনালি রঙের কাজ করা কালো রঙের পাঞ্জাবি এবং পায়জামা পরেছিলেন। অন্যদিকে অভিনেত্রী বরের সঙ্গে ম্যাচ করে শাড়ি পরেছিলেন। ইয়ালিনি এবং ইউভানকেও কালো পোশাকে দেখা গেল এদিন। খোশমেজাজের পারিবারিক ছবির পাশাপাশি এই তারকা দম্পতির চেনা লাভিডাভি ছবিও এদিন ধরা পড়ল।
https://www.instagram.com/p/DeuMv_ciXZc/?utm_source=ig_web_copy_link&exln=NTc4MTIwNjQ2YQ==
বাড়ির পুজোর ফাঁকে পরিবারের সঙ্গে ছবি তুললেন সুদীপা চ্যাটার্জি। দুই ছেলে, স্বামী এবং পোষ্যর সঙ্গে ছবি পোস্ট করেন এদিন তিনি। লেখেন, 'নবমী বেশ ভালই কাটল।' রান্নাঘর খ্যাত অভিনেত্রীকে এদিন ম্যাচিং ব্লাউজের সঙ্গে লাল শাড়িতে দেখা গিয়েছে।
https://www.instagram.com/p/DevZ-Ickuj_/?utm_source=ig_web_copy_link&exln=NTc4MTIwNjQ2YQ==
আবির চ্যাটার্জির স্ত্রী নন্দিনীর পোস্ট থেকে ধরা পড়ল অভিনেতার পুজোর মুহূর্ত। মোডাল প্রিন্টের পাঞ্জাবি পরে স্ত্রীকে সঙ্গে নিয়ে জনপ্রিয় কুণ্ডু বাড়ির পুজোয় গিয়েছিলেন তিনি। সেখানে তাঁদের সঙ্গে ছিলেন অভিনেতা মৈনাক ব্যানার্জিও।
https://www.instagram.com/p/DevyGLaEyzZ/?utm_source=ig_web_copy_link&mdxt=NTc4MTIwNjQ2YQ==
বর্তমানে স্বামী সংসার সঙ্গে দুই সন্তান নিয়ে একেবারে পাকা গিন্নি কোয়েল। সবকিছু সামলেই ভবানীপুরের বাড়ির দুর্গাপুজোয় কোয়েল নিজেই যেন 'দু'হাতে দশভূজা'। বাড়ির পুজোর ব্যস্ততার ফাঁকেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের শুভেচ্ছা জানিয়ে নবমীর বেশ কিছু ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। আজ নবমীর সকালে কোয়েল সেজেছিলেন উজ্জ্বল হলুদ রঙের শাড়িতে। সঙ্গে ছিল মানানসই হাল্কা গয়না।
https://www.instagram.com/p/DeteMfhmavt/?utm_source=ig_web_copy_link&psln=NTc4MTIwNjQ2YQ==
বলাই বাহুল্য, সবটা মিলিয়ে তারকাদের দুর্গাপুজো যে আনন্দ, হইহইয়ে জমে উঠেছে সেটা বলাই যায়। হাতে আর একদিন। যদিও বর্তমানে অনেক জায়গাতেই বরণ, সিঁদুরখেলা শুরু হয়ে গিয়েছে, তবুও এই শেষ বেলার আনন্দ চেটেপুটে নিতে ব্যস্ত এখন সকলেই।
https://youtu.be/FAZCMeBQx8Q?si=wye-tbk1eGH9sGXj
