মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামবাসীর উদ্যোগে যাদবপুর মাঠে অনুষ্ঠিত মেম্বার কাপ ফুটবল টুর্নামেন্টে জয়লাভ করেছে লাম ফাউন্ডেশন।
শুক্রবার বিকেলে অনুষ্ঠিত খেলায় লাম ফাউন্ডেশন ৪-১ গোলে যাদবপুর যুব উন্নয়ন সংঘকে পরাজিত করে।
খেলায় বিজয়ী দলের পক্ষে হোসাইন, জুটি, আবিদ ও আলমগীর একটি করে গোল করেন। যাদবপুর যুব উন্নয়ন সংঘের পক্ষে সুমন একটি গোল পরিশোধ করেন।
খেলায় বিজয়ী দলের হোসাইন ম্যান অব দ্য ম্যাচ এবং সুমন প্রথম গোলদাতার পুরস্কার লাভ করেন। খেলা শেষে তাঁদের হাতে ম্যান অব দ্য ম্যাচ ও প্রথম গোলদাতার পুরস্কার তুলে দেওয়া হয়।
The post মেহেরপুরে মেম্বার কাপ ফুটবলে লাম ফাউন্ডেশনের বড় জয় appeared first on Meherpur News.
