গোল করলেন রোনালদো, জিতেছে আল নাসের
চ্যানেল আই অনলাইনপ্রকাশ: আপডেট:
ক্যারিয়ারের ৯৮২ তম গোল করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৈাদি প্রো লিগে আল ফয়সালিকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসের। ১০০০ গোলের মাইলফলক থেকে আর মাত্র ১৮ গোল দূরে আছেন তিনি।
আল নাসেরের হয়ে রোনালদোর পাশাপাশি গোল করেন আবদুল্লাহ আল হামাদান এবং এংগেলো গ্যাবরিয়াল। আল ফয়সালির একমাত্র গোলটি করেন থিয়ো বোনগোনডা।
ম্যাচের ৪ মিনিটে হামাদানের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসের। বিরতি থেকে ফিরে এসে ৪৯ মিনিটে আল ফয়সালির জালে বল জড়ান রোনালদো। ফয়সালির হয়ে ৬৬ মিনিটে এক গোল করে ব্যবধান কমান থিয়ো বোনগোনডা। ৭৯ মিনিটে গ্যাবরিয়েলের গোলে ৩-১ এর জয় পায় সৌদি ক্লাবটি।
১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে আল নাসের।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
