সন্তানের সুন্দর ভবিষ্যৎ গঠন, মানসম্মত শিক্ষার প্রসার এবং অভিভাবকদের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পর্ক জোরদারের লক্ষ্যে পটুয়াখালীতে আয়োজন করা হয়েছে ‘প্যারেন্টিং কনফারেন্স অ্যান্ড কালচারাল ফেস্ট’ এবং ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি উৎসব।
শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) পটুয়াখালী জেলা পরিষদ শিশুপার্কে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ, পটুয়াখালীর উদ্যোগে এ আয়োজন করা হয়। আয়োজনে সবার জন্য প্রবেশাধিকার উন্মুক্ত রাখা হয়।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ২০২৭ শিক্ষাবর্ষে ইংলিশ ভার্সনে প্লে-গ্রুপ থেকে তৃতীয় শ্রেণি এবং বাংলা ভার্সনে তৃতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তির সুযোগ রয়েছে। পাশাপাশি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বিশেষ ভর্তি সুবিধার ব্যবস্থাও রাখা হয়েছে। প্রতিষ্ঠানটি মানসম্মত শিক্ষা, ত্রিভাষিক শিক্ষার চর্চা এবং যত্নশীল শিক্ষাবান্ধব পরিবেশের মাধ্যমে শিক্ষার্থীদের সম্ভাবনা বিকাশে কাজ করে যাচ্ছে। এ আয়োজনের মাধ্যমে অভিভাবকদের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম সম্পর্কে জানার এবং শিক্ষকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি হয়।প্রতিষ্ঠানটির স্লোগান—‘The Quest for the Best | A Trilingual Caring Education’।
