উড়ন্ত সূচনার পর ধাক্কা। জিম্বাবুয়ের দেওয়া বড় লক্ষ্যের জবাবে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে বাংলাদেশ। সাজঘরে ফিরেছেন তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন ও সাইফ হাসান। তাতে ২৪ ওভারেই ৬ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ।
একশ রান পূর্ণ হওয়ার আগেই আউট হন অধিনায়ক হৃদয়। সিকান্দার রাজার বলে এলবিডব্লুর আবেদনে প্রথমে সাড়া দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে সফল হন জিম্বাবুয়ে অধিনায়ক। ২১ বলে ১৩ রান করে ফিরতে হয় হৃদয়কে।
টাইগার কাপ্তানের পর মোসাদ্দেক ফেরেন ১৮ বলে ১১ করে। থিতু হওয়া সাইফ ফেরেন ৩৭ বলে ২৬ রান করে। দুজনই কাটা পড়েন বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজার বলে।
এই রিপোর্ট লিখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৭ রান। এই মুহূর্তে ক্রিজে আছে নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেন।
বাংলাদেশের সামনে এখন কঠিন সমীকরণ। জয়ের জন্য প্রয়োজন ২৪ ওভারে আরও ১৪৫ রান। হাতে আছে ৪ উইকেট।
