
নিজস্ব ছবি এই সময়
Published on
:
1 min read
দশমীর রাতে প্রতিমা বিসর্জনের সময়ে শ্রীরামপুরে রায় ঘাটে মোবাইল ফোন হারান মৃন্ময় রায় নামে এক যুবক। সেই ঘাটে ডিউটিতে থাকা এক পুলিশ কর্মী রাত তিনটে নাগাদ ফোনটি কুড়িয়ে পান। এ দিকে দামি ফোন হারিয়ে ভেঙে পড়েন মৃণ্ময়। ফোন লক থাকায় সেই মুহূর্তে যোগাযোগ করতে না পেরে সেই পুলিশ কর্মী ফোনটি নিয়ে বাড়ি চলে যান। পরে মোবাইল ফিরিয়ে দেন পুলিশ কর্মী। হাতে ফোন পেয়ে উচ্ছ্বসিত সেই তরুণ।
