রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ছোটকাটারায় ইউসুফ খান প্লাজা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নির্বাপণের কাজ চলমান। এ ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ফায়ার সার্ভিসের চার সদস্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পর্যবেক্ষণে রয়েছেন।
ধোঁয়ায় অসুস্থ হয়ে পর্যবেক্ষণে থাকা ফায়ার সার্ভিসের সদস্যরা হলেন- পলাশী ফায়ার স্টেশনের ফায়ারফাইটার মো. জিল্লুর রহমান ও লিডার মো. নজরুল ইসলাম, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. মারুফ এবং খিলগাঁও ফায়ার স্টেশনের লিডার মো. মাহাফুজুর হক মজুমদার।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৩ অক্টোবর) ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান শিকদার এ তথ্য জানান।
তিনি বলেন, ধোঁয়ায় অসুস্থ হয়ে ফায়ার সার্ভিসের চার সদস্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পর্যবেক্ষণে রয়েছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, সোমবার বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগে। এরপর আজ ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে।
মধ্যরাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, আগুনের সূত্রপাত হয়েছে গোডাউন থেকে। এসব গোডাউনে কসমেটিকস ও ব্যাগসহ বিভিন্ন মালামাল ছিল। পরে আগুন বিভিন্ন কম্পার্টমেন্টে ছড়িয়ে পড়ে।
তিনি জানান, পুরান ঢাকার সরু রাস্তাঘাট এবং ভবনের কাঠামোগত জটিলতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। বিশেষ করে ভারী ও পানিবাহী গাড়ি ঘটনাস্থলে নেওয়া এবং বিভিন্ন কম্পার্টমেন্টে ছড়িয়েপড়া আগুন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর কাজ করেন।
বিজ্ঞাপন
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রায় ১৫০ কর্মী কাজ করছেন জানিয়ে তিনি বলেন, তাদের সঙ্গে স্বেচ্ছাসেবী ও স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করছেন। সব মিলিয়ে কয়েকশ মানুষ উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমে যুক্ত হোন।
টিটি/ইএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
