আফগান লিগে যোগ ইরফান পাঠানের।ছবি: সংগৃহীত
Published on
:
1 min read
আফগানিস্তান প্রিমিয়ার লিগে কান্দাহার ওয়ারিয়র্সের দূত হলেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান। শনিবার এই ঘোষণা করেছে আয়োজকরা। নতুন করে শুরু হতে চলা এই প্রতিযোগিতায় পাঁচটি দল থাকার সম্ভাবনা। ক্রিকেটার ও কোচ বাছাইয়ের পর নভেম্বরের শুরুতে নিলাম হতে পারে। প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ডিসেম্বরে। লিগের সূচি, খেলার মাঠ এবং বাকি দুই দলের নাম এখনও ঘোষণা হয়নি।