বাঁকুড়ার গঙ্গাজলঘাটির রামকানালী গ্রামে শতাব্দী প্রাচীন ঐতিহ্য মেনে পালিত হয় গজলক্ষ্মী পুজো। গ্রামবাসীদের বিশ্বাস, হাতির উপদ্রব থেকে ফসল রক্ষার কামনা থেকেই শুরু হয়েছিল এই পুজো। কোজাগরী লক্ষ্মীপুজোর দিন এখানে হাতির উপরে অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়। গ্রামে দুর্গাপুজো হয় না। গজলক্ষ্মী পুজোকে ঘিরেই গ্রামের মানুষের যাবতীয় আনন্দ-উৎসব। প্রজন্মের পর প্রজন্ম ধরে কীভাবে টিকে রয়েছে এই ঐতিহ্য? জানুন রামকানালীর গজলক্ষ্মী পুজোর ইতিহাস, গ্রামবাসীদের বিশ্বাস ও উৎসবের নানা দিক। দেখুন এই সময়ের বিশেষ প্রতিবেদন।