মহম্মদপুরে শতবর্ষী নৌকাবাইচ, দর্শনার্থীদের ঢল
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:২৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
মাগুরার মহম্মদপুর উপজেলার ঝামা বাজারে শতবর্ষী ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে ভিড় করেন হাজারো দর্শনার্থী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে প্রতিযোগিতা ঘিরে নদীর দুই তীরে মানুষের ঢল নামে।
নৌকাবাইচ দেখতে ফরিদপুরের আলফাডাঙ্গা ও বোয়ালমারীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা আসেন। ঢাকঢোলের শব্দ আর প্রতিযোগী নৌকার ছন্দময় গতিতে উৎসবমুখর হয়ে ওঠে এলাকা।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝামা বাজারের নৌকাবাইচ শত বছরেরও বেশি সময় ধরে চলে আসছে। প্রতিবছর এ আয়োজন দেখতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূরদূরান্তের মানুষও সমবেত হন।
এ আয়োজনকে ঘিরে বসে গ্রামীণ মেলা। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে অনেকে নৌকাবাইচ উপভোগ করেন। স্থানীয়দের মতে, এ আয়োজন গ্রামবাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি বিভিন্ন এলাকার মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন দৃঢ় করে।
